মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ডিএমপির ঊর্ধ্বতন ৪ পুলিশকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ সোমবার (১২ ডিসেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস সেন্টার। বদলির আদেশে সই করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেনকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. রবিউল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ), উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ) আল বেলী আফিফাকে উপ-পুলিশ কমিশনার (সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ) এবং উপ-পুলিশ কমিশনার মো. তানভীর সালেহীন ইমনকে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দিয়েছেন কমিশনার।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ