মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি আজ থেকে আবার শুরু হচ্ছে। তবে মসুর ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে তারা।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, এক কেজি চিনি ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা এবং এক কেজি ডাল ৬৫ টাকার পরিবর্তে ৭০ টাকায় বিক্রি হবে। তবে ভোজ্যতেলের দাম ১১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ ডিসেম্বর) থেকে ডিসেম্বর মাসের জন্য ঢাকা মহানগরসহ সারাদেশে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবার টিসিবির পণ্য কিনতে পারবেন।

ফ্যামিলি কার্ডধারী ক্রেতারা ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন। এ দফায় পেঁয়াজ বিক্রি করবে না সংস্থাটি। পণ্য বিক্রি করা হবে টিসিবির ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনায়। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ বিক্রি কার্যক্রম পরিচালনা করবেন।

কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ