সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানালে, জন্মদিন পালন করলে গুনাহ হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনাব,ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানালে, জন্মদিন পালন করলে গুনাহ হবে কি? (মুহাঃ জুনায়েদ ,নারায়ণগণ্জ)

জন্মদিন পালন একটি বিজাতীয় সংস্কৃতি। আর ইসলামি শরিয়তে বিজাতীয় সংস্কৃতির অনুসরণকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। =(হাদিস শরিফে এসেছে,)
عن ابن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم
‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত।’ =(সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১)

শরীয়তের বিধান হলো জন্মদিন -(Birthday)- পালন করা এবং এ উপলক্ষে কাউকে হ্যাপি বার্থডে বলে উইশ- (Wish)-করা বা গিফট লেনদেন করা। কারণ তা অমুসলিমদের সংস্কৃতি। আর ইসলামে অমুসলিমদের অনুসরণ-অনুকরণ করা কঠোরভাবে নিষিদ্ধ-চাই তা ইবাদতের ক্ষেত্রে হোক অথবা আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ, রীতি-নীতি বা কৃষ্টি-কালচারের ক্ষেত্রে হোক।

শুধু শুভেচ্ছা জানানো সুতরাং যেহেতু জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানানো জন্মদিন পালনের'ই নামান্তর, তাই প্রশ্নে উল্লেখিত জন্মদিন পালন না করে শুধুমাত্র যদি শুভেচ্ছা জানানো হয় তবুও তা নাজায়েজ।

যদিও তা লিখিত ভাবে হোক.কিংবা আনূষ্ঠানিক ভাবে, কিংবা মৌখিক ভাবে হোক৷ ইসলামে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করার নিয়ম নেই। এ উপলক্ষে শুভেচ্ছা জানানোও ঠিক নয়। বরং এমন কালচার গুলোকে বর্জণ করতে হবে৷

তবে হ্যাঁ একজন মুসলমান হিসেবে অপর মুসলমানের জন্য কেবলমাত্র দূ'আ করতে পারে,এটা উত্তম কাজ৷ রাসূলুল্লাহ সা, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন কারো যামানায় জন্মদিন পালনের কোনো একটি রেওয়ায়াতও পাওয়া যায় না৷ আল্লাহ তাআলা ইরশাদ করেন, { ﺍﺗَّﺒِﻌُﻮﺍ ﻣَﺎ ﺃُﻧْﺰِﻝَ ﺇِﻟَﻴْﻜُﻢْ ﻣِﻦْ ﺭَﺑِّﻜُﻢْ ﻭَﻟَﺎ ﺗَﺘَّﺒِﻌُﻮﺍ ﻣِﻦْ ﺩُﻭﻧِﻪِ ﺃَﻭْﻟِﻴَﺎﺀَ ﻗَﻠِﻴﻠًﺎ ﻣَﺎ ﺗَﺬَﻛَّﺮُﻭﻥَ (ﺍﻷﻋﺮﺍﻑ : ৩ ) তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষথেকে যা অবতীর্ণ

করা হয়েছে তার অনুসরণ কর। তাঁকে বাদ দিয়ে অন্য সাথিদের অনুসরণ কর না।তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ কর। (সূরা আ’রাফঃ৩)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ