শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

৪ ঘণ্টা পর পাটু‌রিয়া-দৌলত‌দিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘন কুয়াশার কারণে বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল। চার ঘণ্টা পর আবারও ফেরি চলাচল শুরু হয়। কুয়াশা অনেকটা কেটে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে একই দিন ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, ঘন কুয়াশায় কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

তিনি আরও জানান, বুধবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। তবে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় থাকেন। ইতোমধ্যে তাদের সিরিয়ালে পার করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ