শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ভোররাত থেকে পদ্মা নদীর মাঝ পথে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে পাটুরিয়ায় দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধের এমন তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখার (বাণিজ্য) বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম।

তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি মাঝ নদীতে নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

আমাদের গোয়ালন্দ প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে পাটুরিয়া নৌ-রুটেও কুয়াশা জন্য ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে দেশ রূপান্তরের এই প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

ফেরি চলাচল বন্ধ থাকায় যেসব যানবাহনগুলো অপেক্ষায় থাকবে, সেগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পার করা হবে বলেও জানান তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ