মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

খালেদা জিয়ার মুক্তি চান খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যারা গায়ের জোরে দিনের ভোট ডাকাতি করে রাতে ক্ষমতায় এসেছেন তারা আবার একই ধরনের নির্বাচন করার জন্য বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন শুরু করেছে।

আজ (শুক্রবার) সকাল ১০টার দিকে বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, আমাদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কারাগারে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কারাগারে। ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে তারা কারাগারে। এটা সরকারের যে দমননীতি ও চরিত্রের যে বহিঃপ্রকাশ ঘটেছে তাতে সারাদেশের মানুষ ক্ষুব্ধ। শুধু আমাদের দেশে না সেটা আন্তর্জাতিকভাবেও।

তিনি বলেন, আমাদের দেশে কী নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এদেশের মানুষ চায়। আন্তর্জাতিক সক্রিয়তা চায়। তাই আমরা বিজয় দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।

খন্দকার মোশাররফ বলেন, আমরা যে দশ দফা দিয়েছি তা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য। আগামী দিনে আমরা (বিএনপি) যাতে শান্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা হয় সেই আহ্বান জানাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ