মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

‘দেশে এখন ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, আমরা যখন ক্ষমতা নিয়েছি তখন রিজার্ভের পরিমাণ ছিল মাত্র ৭ বিলিয়ন ডলার। আমরা তা ৪৮ বিলিয়ন ডলারে নিয়ে গিয়েছিলাম। আজকে বিশ্বে যে সংঘাত চলছে সে কারণে আমাদের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার। এটা অনেক বেশি। এছাড়া এটা প্রতিদিন পরিবর্তনও হয়। ২০০৮ সালে আমরা ছিলাম ৬০তম অর্থনীতির দেশ, আজ আমরা বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ। এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সবার প্রচেষ্টায়। বঙ্গবন্ধুর আমাদের ভৌগলিক মুক্তি এনে দিয়েছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তির কাজটি তার জীবদ্দশায় সমাপ্ত করে যেতে পারেননি। সেই সুযোগটি তিনি পাননি। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছেন আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে নগরীর রামঘাটলা এলাকায় অবস্থিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক।

সভায় অন্যান্যের মধ্যে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা অওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, গোলাম সারোয়ার, ইলিয়াস মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ