শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ক্ষমতায় আসতে আ.লীগকে বারবার বাধা দেওয়া: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে বারবার বাধা দেওয়া হয়েছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১৮ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ীতে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনাসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ক্ষমতা আসা সহজ ছিল না। জনগণের সমর্থন থাকার পরেও কারচুপি, ষড়যন্ত্র ও চক্রান্ত করে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আসতে বাধা দেওয়া হয়েছে।

তিনি বলেন, মানুষের শক্তি হচ্ছে বড় শক্তি। আর আল্লাহ তো ওপরে আছেনই। আল্লাহ দয়া আর মানুষের শক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারে এসেছে।

শেখ হাসিনা বলেন, ক্ষমতা আসার পরই মানুষ উপলব্ধি করতে পেরেছে, আওয়ামী লীগ সরকার জনগণের সেবক। উন্নতি করে আওয়ামী লীগ সরকার সেটার প্রমাণ করেছে।

তিনি বলেন, ’৭৫-এর পরে যারা ক্ষমতা এসেছিলেন তারা কখনও চায়নি বাংলাদেশ সারা বিশ্বের কাছে মর্যাদা নিয়ে চলুক। তাদের লক্ষ্যই ছিল, এ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে ঘোষিত হয়।

সরকার প্রধান বলেন, প্রতিটি সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে থেকেছে। আমরা যখনই সরকারে থেকেছি, প্রত্যেকটা জিনিসের মোকাবিলা করেছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, যুদ্ধপরবর্তী একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব নিলেছিলেন বঙ্গবন্ধু। মাত্র ৯ মাসে তিনি একটি সংবিধান উপহার দিয়েছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ