মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

“সিসি ক্যামেরা কোনও সল্যুশন নয়”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির ছেড়ে দেওয়া পাঁচটি আসনের উপনির্বাচনে বাজেট স্বল্পতায় সিসি ক্যামেরা ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, সিসি ক্যামেরা কোনও সল্যুশন নয়। এটা আইসিইউতে থাকার মতো। বিএনপির ৫ আসন শূন্য হবে, এটা অপ্রত্যাশিত ছিল। এই বিষয়ে বাজেটও ধরা হয়নি। সুতরাং, এই পাঁচ আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কি না সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, অনেক নির্বাচনে সিসি ক্যামেরা ছিল না, অথচ কোনও অঘটন ঘটেনি। এবার নির্বাচনে প্রতিযোগিতা হবে, এতে ব্যালেন্স হবে। ফলে নির্বাচনে সিসি ক্যামেরা লাগবে না।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির থোক বরাদ্দ দিয়ে সিসি ক্যামেরা কেনা যায় কি? এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, এটা দিয়ে কেনা সম্ভব নয়। এডিপির টাকা প্রকল্পে খরচ করা যায়। সিসি ক্যামেরা রেভিনিউয়ের টাকায় কিনতে হয়। তারপরও ভোটের এখনো দেরি আছে। যদি প্রয়োজন হয় তবে কমিশন বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হতেও পারে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ