শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। সেই সাথে এক পরিদর্শক ও পুলিশ ফাঁড়ির এক ইনচার্জকেও বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে কাশিয়াডাঙ্গা থানা থেকে চন্দ্রিমা থানায় বদলি করা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই অফিস আদেশ দেওয়া হয়।

আদেশ সূত্রে জানা গেছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহীতে কর্মরত নিম্নবর্ণিত পুলিশ কর্মকর্তাদের জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে তাদের নামের পার্শ্বে উল্লিখিত ইউনিটে বদলি/পদায়ন করা হলো।

এর মধ্যে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজকে চন্দ্রিমা থানায় বদলি করা হয়েছে। চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেনকে এয়ারপোর্ট থানায় এবং এয়ারপোর্ট থানার ওসি মো. মশিউর রহমানকে কাশিয়াডাঙ্গা থানায় বদলি করা হয়েছে। এছাড়া মতিহার থানার ইন্সপেক্টর (তদন্ত) আরিফুল ইসলামকে নগর গোয়েন্দা শাখায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলামকে ইন্সপেক্টর (তদন্ত) মতিহার থানায় বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ