মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

যে সাত গুণীজন পাচ্ছেন বাংলা একাডেমি ফেলোশিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২২ ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সাত বিশিষ্ট ব্যক্তিকে আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) এ ফেলোশিপ দেওয়া হবে।

একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সাত বিশিষ্ট ব্যক্তিকে ‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২২’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২২’ প্রাপ্তরা হলেন-

১. অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক (শিক্ষা)
২. অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান (বিজ্ঞান)
৩. অধ্যাপক ড. মো. জাকির হোসেন (চিকিৎসা)
৪. নাসির আলী মামুন (আলোকচিত্রশিল্প)
৫. হামিদুজ্জামান খান (ভাস্কর্য/চিত্রকলা)
৬. জয়ন্ত চট্টোপাধ্যায় (সংস্কৃতি)
৭. ডা. সেলিনা হায়াৎ আইভী (সমাজসেবা)।

আগামী শুক্রবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২২’ দেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ