বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এমপি হারুন পদত্যাগপত্র জমা দেবেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেবেন আজ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পদত্যাগপত্র জমা দিয়ে সংসদের দক্ষিণ প্লাজা গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।

বুধবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ সশরীরে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

একই রাতেই বিএনপির সংসদ সদস্যদের ছয়টি সংসদীয় আসনশূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ