মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ট্রেনে কাটা প‌ড়ে দুজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দি‌কে ঢাকা-উত্তরবঙ্গ রেললাই‌নের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। তারা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থ‌লে নিহত হন।

বৃহস্প‌তিবার (২২ ডি‌সেম্বর) সকা‌লে রেলও‌য়ে পু‌লি‌শের সদস্যরা নিহত‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে।

নিহতরা হ‌লেন- পাবনা জেলার সা‌থিয়া উপ‌জেলার কা‌শিনাথপুর গ্রা‌মের চঞ্চল সিকদা‌রের ছে‌লে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মপুর গ্রা‌মের লিয়াকতের ছে‌লে সজীব (৩৩)।

স্থানীয়রা জানান, গভীর রা‌তে সাগর ও সজীব প্রাই‌ভেটকার যো‌গে পাবনা যাওয়ার প‌থে ঢাকা-বঙ্গবন্ধু‌ সেতুপূর্ব মহাসড়‌কের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় অজ্ঞাত এক বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এতে তা‌দের প্রাই‌ভেটকার‌টি মহাসড়‌কের পা‌শে প‌ড়ে যায়। প‌রে তারা প্রাই‌ভেটকার‌টি উদ্ধা‌রের চেষ্টায় রেললাই‌নের ওপর হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা প‌ড়ে নিহত হয়। প‌রে সকা‌লে রেলওয়ে পুলিশ (জিআরপি) খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক ব‌লেন, সকা‌লে নিহতদের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য পাঠানো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ