মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

মাত্র আড়াই মাসে হাফেজা হলেন চার শিশু-কিশোরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে মাত্র আড়াই মাসে পুরো কোরআন শরীফ মুখস্থ করেছেন চার শিশু-কিশোরী। এ ঘটনায় আলোড়ন ছড়িয়েছে জেলাজুড়ে। বুধবার (২১ ডিসেম্বর) এ চারজনের কোরআন হেফজ শেষ হয়েছে।

কুমিল্লার দেবিদ্বার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসার শিক্ষার্থী এ চারজন।

তারা হলেন, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার আবু তাহেরের মেয়ে হালিমা আক্তার (১২), ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সাদিয়া আক্তার (১১), একই উপজেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের ইদন মিয়ার মেয়ে ইসরাত জাহান স্বর্ণা (৯) এবং দেবিদ্বার উপজেলার হেতিমপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে ইফরাত আক্তার (৯)।

মাদরাসার সূত্রে জানা যায়, দেড় বছর আগে জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসায় ভর্তি হয় তারা। প্রাথমিক শিক্ষা শেষ করে চলতি বছরের ২ অক্টোবর হেফজ বিভাগের শিক্ষিকা (হাফেজা) মাকসুদা আক্তার এর তত্বাবধানে কোরআন শরীফ হেফজ শুরু করেন। তারা চারজন খুবই মেধাবী।

মাত্র ৭৮ দিনে পুরো কোরআন শরীফ মুখস্থ করেন তারা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তাদের একবার বুঝিয়ে দেওয়া পড়া আরেকবার বুঝাতে হয় না। যার কারণে স্বল্প সময়ের মধ্যে তারা কোরআনে হাফেজা হতে পেরেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ