শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

রাশিয়া-আমেরিকা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক তা আমরা চাই না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা চাই না রাশিয়া, আমেরিকা কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। এটা তাদের বিষয় নয়।’সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘রাশিয়ার দেওয়া সাম্প্রতিক বিবৃতিতে বিরক্তি প্রকাশ করেছে বাংলাদেশ। সরকার মনে করে—আমেরিকা, রাশিয়াসহ অন্য কোনো দেশের অধিকার নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর।’

সাংবাদিকরা এ সময় প্রশ্নকরেন রাশিয়া কেন বিবৃতি দিচ্ছে? তার জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি তাদের জিজ্ঞাসা করুন। আমরা চাই—যে নিয়ম আছে, জেনেভা কনভেনশন আছে, সে অনুযায়ী প্রত্যেক দেশ কাজ করবে এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না।

আমরা পরিপক্ব, স্বাধীন, সার্বভৌম দেশ—এটা সবার মনে রাখা উচিত। আমার এই বক্তব্য রাশিয়া, আমেরিকার সবার জন্য প্রযোজ্য। ওইসব ওদের জিজ্ঞাসা করুন, আমার কাছে এত ঘুর ঘুর করছেন কেন?’

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার নিয়ে কারও মাতবরির সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা বলেছি যে—তাদের কী রকমের ব্যবহার করা উচিত। তাদের জন্য নিয়ম আছে এবং সে অনুযায়ী তারা কথা বলবে। আমরা আমেরিকাসহ পশ্চিমা দেশ সম্পর্কে বলেছি, অন্য দেশ সম্পর্কেও আমাদের একই বক্তব্য।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ