সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

হুফফাজের ৪০ দিন ব্যাপী ‘হিফজ‌ মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স’ শুরু রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাইখুল হুফফাজ শায়খ আব্দুল হক পরিচালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর ৪০ দিন ব্যাপী কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। কোর্সটি আগামী ০১ জানুয়ারি থেকে শুরু হয়ে ০৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (২৭ ডিসেম্বর ) হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিনের স্বাক্ষরযুক্ত সংবাদমাধ্যমে পাঠানো এক ‍বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলে হয়েছে, প্রশিক্ষণে আবেদনকারীকে অবশ্যই পূর্ণ কুরআনের হাফেজ হতে হবে। হিফজখানার শিক্ষকতায় আগ্রহী হতে হবে। এবং ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে।

বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ গ্রহণার্থীদের জন্য জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র/চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি আবশ্যক। ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এনড্রয়েড অর্থাৎ যে সকল মােবাইল দ্বারা ইন্টারনেট চলে এমন মােবাইল নিয়ে আসা যাবে না। প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে।

বিবৃতিতে বলা হয়, কোর্সে ভর্তিচ্ছুক মুয়াল্লিমগণকে
ভর্তি ফি ও ৪০ দিন থাকা-খাওয়া বাবদ ৬৫০০/- (ছয় হাজার পাঁচ শতো টাকা মাত্র) জমা দিতে হবে।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর এই প্রশিক্ষণ কোর্সটি রাজধানীর কেরানীগঞ্জ নেকরোজবাগ কবরস্থান আল আশরাফ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্বিক যোগাযোগের জন্য নিম্মোক্ত নাম্বারগুলো দেওয়া হয়েছে। 01923-288370 √√ 01798-330219 √√ 01755-340006 √√

এছাড়াও Huffazul Quran Foundation Bangladesh নামের ফেইসবুক পেইজেও যোগাযোগ করতে পারেন।

প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়- ৩নং সুবল দাস রোড,শেখ সাহেব বাজার মোড়,লালবাগ ঢাকা-১২১১ । ফোন-022233668565, 01979668565। Gmail–huffazulquranfoundation@gmail.com

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ