আওয়ার ইসলাম ডেস্ক: করোনা থেকে মুক্তির বছর হিসেবে সারা বিশ্বের মুসলিমদের জন্য ২০২২ সাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহৎ পরিসরে পবিত্র হজসহ কূটনৈতিক তৎপরতা, রাজনৈতিক অস্থিরতাসহ বৈশ্বিক পরিমণ্ডলে ইসলাম প্রচার ছিল চোখের পড়ার মতো।
করোনা-পরবর্তী সময়ে সর্ববৃহৎ হজ: ২০২২ সালের জুলাইয়ে ১০ লাখ মুসল্লির উপস্থিতিতে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস রোধে দীর্ঘ দুই বছরের বিধি-নিষেধের পর এটিই ছিল সর্ববৃহৎ জনসমাগম।
এর মধ্যে সৌদি থেকে দেড় লাখ ও সারা বিশ্ব থেকে সাড়ে আট লাখ লোক হজে অংশ নেন। এর আগে ২০২১ সালে সৌদিতে অবস্থানরত মাত্র ৬০ হাজার লোক হজ পালন করেন। ২০২০ সালে কঠোর বিধি-নিষেধ মেনে ১০ হাজারের মতো লোক হজ পালন করেন। করোনার আগে ২০১৯ সালে ২৫ লাখের মতো লোক হজ পালন করে।
এদিকে করোনা মহামারির দুই বছর পর এই বছরের রমজান মাসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ইতিকাফ ও ইফতার আয়োজনের অনুমতি দেওয়া হয়। পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের নীতিমালা অনুসরণ করে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক মুসল্লি পবিত্র দুই মসজিদে ইতিকাফে অংশ নেন।
মদিনা বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর: নারীর একাকী ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকার শীর্ষে রয়েছে সৌদি আরবের মদিনা নগরী। গত ফেব্রুয়ারিতে ভ্রমণবিষয়ক ব্রিটিশ কম্পানি ইনশিউর মাই ট্রিপ এক সমীক্ষায় নারীর একাকী ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ পাঁচটি শহরের তালিকা প্রকাশ করে। এই তালিকার শীর্ষ পাঁচ শহরই এশিয়ায় অবস্থিত। মদিনার পর রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, আরব আমিরাতের দুবাই, জাপানের কিয়োটো ও জাপানের ম্যাকাও শহর।
উন্মুক্ত সৌদির আকাশসীমা: এ বছরের ১৫ জুলাই ইসরায়েলের জন্য নিজ দেশের আকাশসীমা উন্মুক্ত করে দেয় সৌদি আরব। এর আগে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উপসাগরীয় দুই দেশ আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়। এরই ধারাবাহিকতায় সৌদির এই পদক্ষেপকে নতুন মার্কিন প্রশাসনের মাধ্যমে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তির সম্প্র্রসারণ বলে মনে করা হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্থির বিশ্ববাজারে এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। অবশ্য ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিষয়টি জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন গঠনের ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন সà§