শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে পাওয়ারটিলারের নিচে পড়ে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর সুবর্ণচরে পাওয়ারটিলারের নিচে পড়ে ২ ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার চরজুবলি ইউনিয়নের সুবর্ণচর ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম বাহার মাঝি (৬০) ও জামাল উদ্দিন (৩৮)।

নিহত বাহার মাঝি চরজুবলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলী আজমের ছেলে ও জামাল উদ্দিন চর আমান উল্যাহ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। আহতরা হলেন- একই ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের নজির আহমদের ছেলে দুলাল হোসেন (৩৭) ও চরবাটা গ্রামের বাতান মিয়া (৭৫)।

চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ খসরু বলেন, আজ দুপুরে সোনাপুর থেকে চরবাটার উদ্দেশ্যে একটি খালি পাওয়ারটিলার ছেড়ে আসে। গাড়িটি দুপুর সাড়ে ১২টার দিকে সুবর্ণচর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সি মার্কেটের তৌহিদ স্টোরের ভেতরে ঢুকে পড়ে। এসময় ওই দোকানের সামনে বসে চা খাওয়া ৬ ব্যক্তির মধ্যে ৪ জনকে চাপা দেয়। এছাড়া ওই দোকানের দেয়ালসহ সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাহার মাঝিকে মৃত ঘোষণা করেন। পরে আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জামাল উদ্দিনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

চরজব্বার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ঘটনার পর পাওয়ারটিলারের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ