শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

রাসুলের খাদেম হযরত আনাস ইবনে মালেক আনসারি রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন আহমাদ খান ।।

তিনি সেই সৌভাগ্যবানদের একজন যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে দীর্ঘকাল কাটিয়েছেন এবং তাকে কাছ থেকে দেখেছেন। হযরত আনাস ইবনে মালেক রা. আল্লাহর রাসুলের খেদমত করেছেন দীর্ঘ দশ বছর । সাড়া দিয়েছেন রাসুলের যেকোন প্রয়োজনে ।এর মাধ্যমে লাভ করেছেন রাসুলের স্নেহ ও ভালোবাসা। নিজের মধ্যে ধারণ করেছেন রাসুলের আমল-আখলাক ও মেজাজ-বৈশিষ্ট্য।

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন তখন হযরত আনাস ইবনে মালেক রা.এর বয়স মাত্র দশ বছর। এই সময় তার মা হযরত উম্মে সুলাইম রুমাইসা বিনতে মিলহান রা. তাকে রাসুলের খেদমতে রেখে যান। এরপর থেকে রাসুলের ওফাত পর্যন্ত তিনি তার সেবায় নিয়োজিত থাকেন। হয়ে উঠেন নবিপরিবারের একজন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে ‘উনাইস’ বলে ডাকতেন। আর কখনো কখনো ডাকতেন ‘আমার পুত্র’ বলে।

রাসুলের ওফাতের পর হযরত আনাস ইবনে মালেক রা. রাসুলের সাথে কাটানো মুহূর্তগুলোর খুব স্মৃতিচারণ করতেন। সবচেয়ে বেশি বলতেন রাসুলের সাথে তার প্রথম সাক্ষাত এবং তার বিচ্ছেদের দিনের কথা। যখন তিনি প্রথম দিনের কথা বলতেন তখন খুব গর্ববোধ করতেন এবং খুবই আনন্দিত হতেন। আর যখন ওফাতের দিনের কথা বলতেন তখন খুব কাঁদতেন এবং মানুষদেরও কাঁদাতেন।

তার জন্য আল্লাহর রাসুল দুআ করেন, ‘হে আল্লাহ তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তাকে বরকত দান করুন।’ আল্লাহ তাআলা এই দুআ কবুল করেন। এজন্য দেখা যায়, আনসারিদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি সম্পদশালী ও অধিক সন্তানের অধিকারী।তিনি শতাধিক বছর আয়ূ পেয়েছিলেন। তার মৃত্যুর সময় তার ছেলে-মেয়ে ও নাতি-নাতনির সংখ্যা ছিলো একশোরও বেশি!

হযরত আনাস ইবনে মালেক আনসারি রা. রাসুলের ইন্তিকালের পরও প্রায় আশি বছর জীবিত ছিলেন। এ সময়ে তিনি ফাতওয়া প্রদান এবং রাসুলের হাদিস বর্ণনায় মানুষের মাঝে প্রসিদ্ধি লাভ করেন। মানুষ যখন কোন কাজে জটিলতায় পড়তো কিংবা শরিয়তের কোন বিধান তাদের বুঝে না আসতো তখন তারা তাঁর শরণাপন্ন হতো। একইভাবে রাসুলের হাদিস অধিক বর্ণনায় তিনি ছিলেন তৃতীয়তম। তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা ২২৮৬।

তিনি ৯৩ হিজরি সনে বসরায় ইন্তিকাল করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ