সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসলেন মাওলানা হানিফ জালান্ধরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া বাবুনগরের শতবর্ষী ইসলামী মহাসম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন আল্লামা হানিফ জালান্ধরি। তিনি পাকিস্তানের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকের দীর্ঘ ২৪ বছরের মহাসচিব।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছে।

তিনি বাংলাদেশে এসে ইসলাম ধর্মীয় গবেষণামূলক প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ মাদরাসায় বিশ্রাম গ্রহণ করে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া বাবুনগরের শতবর্ষী ইসলামী মহাসম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে যান। বর্তমানে তিনি জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদরাসায় অবস্থান করছেন।

এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর এর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে ফারেগীনদের সম্মান সূচক পাগড়ি প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার (৪জানুয়ারি) বাদ এশা ফারেগ হওয়া আলেমদের প্রায় ১ হাজার জনকে এ পাগড়ি প্রদান করা হয়। প্রথম দিন বাদ আসর বয়ান করেন, বেফাকের সভাপতি, আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, ‍মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

গতকাল বুধবার জামেয়ার মুহতামিম আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, নদওয়াতুল উলামা লাখনৌর শাইখুল হাদিস আল্লামা ড. খালেদ গাজী নদভী, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, মাহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ বাবুনগরী, মাহাদ্দিস মাওলানা শফিউল আলম আজিমপুরী, মুফতি মাহমুদুল হাসান ভুজপুরি ও মাওলানা ইউসুফের বরকতময় হাতের ছোঁয়ায় মাথায় পাগড়ি পরিয়ে দেন।

অবশিষ্ট ফারেগিনদেরকে আজ বৃহস্পতিবার (৫জানুয়ারি) বাদ যোহর ও জুমাবার বাদ ফজর জামিয়ার আসাতেজায়ে কেরামদের প্রদান করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ