আহসানুল ইসলাম রাকিব- বর্তমান বিশ্বে আল্লাহর দিকে আহবানকারী সফল, কার্যকর ও গ্রহণযোগ্য দাওয়াতি কাফেলার নাম "তাবলিগ জামাত।" এই জামাতের নিবেদিতপ্রাণ কিছু আত্মত্যাগী মুমিন বান্দারা নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত মানুষকে ইসলামের দিকে আহবান করতে থাকে।
ইসলামের ছয়টি বিশেষ আমলকে সামনে রেখে তারা এই মহান কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। তাদের পদচারণায় সারা দুনিয়ায় দিক-দিগন্ত মুখরিত। তাদের এই সাধনার বদৌলতে আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে হেদায়েতের শাশ্বত জ্যোতি পৌছে গেছে, কোটি কোটি প্রাণে। বেনামাজি নামাজ ধরেছে। স্রষ্টাকে ভুলে থাকা মানুষ চিনেছে স্রষ্টাকে নতুন ভাবে। পথভোলা মানুষের মাঝে দ্বীনের শাশ্বত বাণী পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং মানুষের মাঝে দ্বীন চর্চা ছড়িয়ে দেয়ার মহান উদ্দেশ্য নিয়ে সর্বপ্রথম "দারুল উলুম দেওবন্দ" থেকেই তাবলীগ জামাতের আবির্ভাব ঘটে।
দ্বীন কায়েমের অন্যান্য আয়োজনের মতো তাবলীগ জামাতও ওলামায়ে দেওবন্দের-ই অবদান। যুগান্তকারী এ দাওয়াতি কাজের সূচনা করেছিলেন বিংশ শতাব্দীর প্রখ্যাত সাধক, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান মাওলানা ইলিয়াস কান্ধলভি রহ.। যিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের ছাত্র ও শায়খুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দির রহ. স্নেহাস্পদ শিষ্য।
১৩২৬ হিজরিতে তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন এবং শায়খুল হিন্দের (রহ.) কাছে বুখারী শরীফ ও তিরমিযী শরীফ অধ্যায়ন করেন। মুসলিম উম্মাহ-র ক্রান্তিকালে ১৯২৬ সালে দিল্লির দক্ষিণাঞ্চলে অবস্থিত 'মেওয়াত' অঞ্চল থেকে তাবলিগ জামাতের যাত্রা শুরু হয়। যেখানের মানুষ নামে মুসলিম ছিল ঠিকই, কিন্তু তাদের কাজকর্ম ছিল বহু ক্ষেত্রে আরবের জাহিলি যুগের মতই। এই এলাকা থেকেই তাবলিগ জামাতের দাওয়াতি কাজের সূচনা হয়।
সর্বপ্রথম হযরতজী ইলিয়াস কান্দলভী রহ. জনসাধারণের মধ্যে কালেমা ও নামাজের দাওয়াত দেন এবং জামাতবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় যেয়ে, দাওয়াতি কার্যক্রম পরিচালনায় মানুষকে উদ্বুদ্ধ করেন। এভাবেই তিনি গ্রামে গ্রামে সৎ কাজ করার এবং সৎকাজে আহবান করার জামাত তৈরি করে দেন। হযরতজী রহ. যখন উপলব্ধি করলেন, এইসব দরিদ্র, গ্রাম্য লোকদের মাদ্রাসায় গিয়ে ইলম অর্জন সম্ভব নয়, তখন তিনি ছোট ছোট জামাত আকারে ইলমি ও দীনি প্রতিষ্ঠানগুলোতে গিয়ে সময় কাটাতে তাদের উদ্বুদ্ধ করেন ও ধর্মীয় পরিবেশে তাদেরকে তালিম দিতে থাকেন।
সেসব ধর্মীয় মজলিসে ওলামা-মাশায়ে