সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ইজতেমার মুসল্লিদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের গুরুত্বপূর্ণ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: প্রচণ্ড ও শীত ও অবিশ্বাস্য ভিড়। এই মাঝে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন দ্বীনি জমায়েত বিশ্ব ইজতেমায়। এবারের ৫৬তম বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা যেন তিন দিন সুস্থভাবে ইবাদত-বন্দেগি, রোনাজারি ও মোনাজাতে সময় কাটাতে পারেন; সেজন্য তুলে ধরছি দেশের বিশেষজ্ঞ তিন চিকিৎসকের গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ।

ঢাকার শান্তিনগরে অবস্থিত বাংলাদেশ আই হসপিটাল’র ডাইরেক্টর ও কনসালটেন্ট ডা. মাসুদ হাশমী বলেন, প্রতিবছর বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের অসংখ্য মানুষ অংশ নেন।

ধুলাবালি, অপর্যাপ্ত বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন, শীতে খোলা বা হালকা আচ্ছাদিত মাঠে অবস্থান, শারীরিক পরিশ্রম প্রভৃতি কারণে কারও কারও নানা রকমের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই সচেতনতার সঙ্গে সবকিছু করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না; যার ফলে নিজে অসুস্থ হয়ে পড়বো বা আমার কোনো সাথী ভাই অসুস্থ হয়ে পড়বে।

বিশেষ করে ইজতেমায় প্রচণ্ড শীত ও ভিড়ের কারণে অনেকের চোখে সমস্যা দেখা দিতে পারে। কেননা শীতে শরীরের সঙ্গে সঙ্গে চোখও শুষ্ক হয়ে ওঠে। নিম্ন তাপমাত্রার কারণে এ সময় চোখ জ্বালাপোড়া, অতিরিক্ত ময়লা, অ্যালার্জি ইত্যাদি সমস্যা দেখা দেয়। এজন্য সান গ্লাস ব্যবহার করতে পারেন যাতে চোখে ধূলো -বালি প্রবেশ করতে না পারে। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি ও তরল খাবার গ্রহন্ করুন। এতে শরীরের পাশাপাশি চোখের আর্দ্রতাও বজায় থাকবে।

অজু ও গোসলের সময় পানির ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার রাখুন। চোখ যদি বেশ শুষ্ক থাকে তাহলে নানা ধরনের চোখের অসুখ হতে পারে। এ সময় চিকিৎসকের পরামর্শে আই ড্রপ সঙ্গে রাখতে পারেন।

রাজধানীর খিদমাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড’র অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ডা. আবু মুহাম্মদ তাওফিকুর রহমান রহমান বলেন, অনেক বয়স্ক মানুষ ইজতেমায় অংশ নেন। তাদের অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। তাই আগে থেকেই বাড়তি সচেতনতা জরুরি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, শ্বাসকষ্ট বা হাঁপানিসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা অবশ্যই ইজতেমায় যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন।

প্রয়োজনীয় ইনসুলিন, ওষুধ, ইনহেলার সঙ্গে রাখতে ভুলবেন না। এসব নিয়মিত ওষুধ (যেমন রক্তচাপের ওষুধ, ইনহেলার বা ইনসুলিন) বন্ধ করা যাবে না। ডায়াবেটিস রোগীর ইনসুলিন বা ওষুধ গ্রহণের পর নির্দিষ্ট সময়ে খাবার খাবেন, ন