শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেপালের পোখরায় ৭২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হয়।

সুদর্শন বারতাউলা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিমানে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিল। উদ্ধার অভিযান চলছে। আমরা এখন পর্যন্ত জানি না কেউ বেঁচে আছেন কি না।’

প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমুণ্ডু থেকে বিমানটি পোখারার উদ্দেশে যাচ্ছিল। গন্তব্যস্থলে পৌঁছানোর কাছেই বিমানটি বিধ্বস্ত হয়। ৯এন এএনসি এটিআর৭২ মডেলের বিমানটিতে বিধ্বস্তের পর আগুন ধরে যায়।

দেশটির সরকারের কর্তৃপক্ষ বলেছেন, তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়ো করেছেন। হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ