মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

৬ ঘণ্টা পর খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জের একতারপুর এলাকায় লাইনচ্যুত নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধারকাজ শেষ হয়েছে। এতে সাড়ে ৬ ঘণ্টা পর রোববার রাত আড়াইটার দিকে খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, রোববার রাত ১২টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে।

আড়াই ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকাজ শেষ হয়। ফলে রাত আড়াইটা থেকে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

নকশীকাঁথা ট্রেনের ম্যানেজার মোহাম্মদ শাহীন হোসেন জানান, রোববার রাত ৮টার দিকে কালীগঞ্জ ও কোটচাঁদপুরের মধ্যে একতারপুর এলাকায় বাম্পার ভেঙে ট্রেনের চাকাসহ একটি বগি লাইনচ্যুত হয়।

এরপর উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ