শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিশ্বজুড়ে করোনায় শনাক্ত দেড় লাখের ওপর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮৮ জন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬২৫ জন। এর আগের দিন করোনায় আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩ হাজার ৮৯৭ জন। আর মারা যান ৮০৩ জন। যা আগের দিনে তুলনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া গেছে।

মহামারি শুরুর পর এখন পর্যন্ত সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৫৫৯ জন। আর মারা গেছেন ৬৭ লাখ ৩২ হাজার ১৩৮ জন।

গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে ৫৪ হাজার ১৮৮ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে।

আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানিও হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে জাপানে মারা গেছেন ২৮৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জন মারা গেছেন জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ৮৫ জন মারা গেছেন মেক্সিকোতে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ