বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

মসজিদে ফরজ নামাজের অপেক্ষায় থাকা মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভাতে জোহরের সুন্নত নামাজ আদায় করে জামাতে ফরজ আদায়ের জন্য মসজিদে অপেক্ষা করছিলেন, এমন সময় শতবছর বয়সী এক মুসল্লি ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার দুপুরে বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগরের হাজি কালামিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। মাগরিবের পর জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ইন্তেকাল হওয়া সেই মুসল্লির নাম আনোয়ার বক্স। মসজিদ প্রাঙ্গনেই বসবাস করতেন তিনি।

স্থানীয়  সূত্রে জানা গেছে, পরিবার-পরিজন না থাকায় স্থানীয়দের সহযোগিতায় ওই মুসল্লি গত ১০-১২ বছরের বেশি সময় ধরে মসজিদ প্রাঙ্গনে বসবাস করে আসছিলেন। বিভিন্ন সময় মসজিদের খেদমত করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মসজিদের সহকারী ইমাম মাওলানা ফরিদ জানান, জোহরের ফরজ জামাতের সাথে পড়ার জন্য অপেক্ষা করেছিলেন। এমন সময় দেখতে পাই হঠাৎ তার হেঁচকি উঠেছে এবং মাটিতে সিজদার করার মতো লুটিয়ে পড়লেন তিনি।

পরে উপস্থিত সবার সহযোগিতায় সেখান থেকে উঠালে দেখা যায়- তিনি ইন্তেকাল করেছেন। খুবই মুখলেস ব্যক্তি ছিলেন। মৃত্যুর দিনও তিনি তাহাজ্জুদ আদায় পড়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ