রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ছে। এতে স্নিগ্ধা (এসি) চেয়ারের ভাড়া ৮০ টাকা ও শোভন (নন-এসি) চেয়ারের ভাড়া ২৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৫ জানুয়ারি থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গেছে, নতুন নির্ধারিত ভাড়ার হার হিসেবে সুবর্ণ এক্সপ্রেসের এসি চেয়ারের ভাড়া হবে ভ্যাটসহ ৮০৫ টাকা, বর্তমানে যা ৭২৫ টাকা। অন্যদিকে, শোভন চেয়ারের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০৫ টাকা, বর্তমানে যা ৩৮০ টাকা। এরই মধ্যে নতুন নির্ধারিত ভাড়া অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রেলওয়ের উপ-পরিচালক (টিসি) আনসার আলী বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের চেয়ে সোনার বাংলা এক্সপ্রেসের ভাড়া এতদিন বেশি ছিল। কিন্তু দুটি ট্রেনেরই সুযোগ-সুবিধা এক। দুটিই বিরতিহীন সার্ভিস। এখন সোনার বাংলার ভাড়ার সঙ্গে মিলিয়ে সুবর্ণ এক্সপ্রেসের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে। দুই ট্রেনের ভাড়া একই করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে মিলিয়ে সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া সমন্বয়ের বিষয়টি অনুমোদন দেয় রেলপথ মন্ত্রণালয়। এরপর গত রোববার রেলভবন থেকে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া সমন্বয় করার চিঠি দেওয়া হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ