শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) অশ্রুভেজা চোখে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি আমি শেষ অফিস করব।’

তিনি জানিয়েছেন, আসছে ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেবেন। এছাড়া নিউজিল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচনেও আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন তিনি।

জেসিন্ডা বলেছেন, ‘প্রধানমন্ত্রীর দায়িত্ব কঠিন হওয়ায় আমি সরে দাঁড়াচ্ছি না। যদি এমনটি হতো তাহলে ক্ষমতায় আসার দুই মাস পরই আমি সরে দাঁড়াতাম।’

তিনি জানিয়েছেন, তার মনে হচ্ছে ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের সবটুকু দিয়েছেন। নতুন করে আর কিছু করার নেই। আর এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, ২০১৭ সালে নিউজিল্যান্ডের জোট সরকারের প্রধানমন্ত্রী হন জেসিন্ডা। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরেই নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তার দল।

জেসিন্ডার দল লেবার পার্টি দুই বছর আগে দেশটির সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বেড়েছে।

আগামী ২০২৩ সালের ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেসিন্ডা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ