শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভারতে ফের বোরকা পরায় মুসলিম শিক্ষার্থীদের কলেজে প্রবেশে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ তাওকীর।।।।

ভারতের উত্তর প্রদেশে বোরকা পরিহিত মুসলিম ছাত্রীদের কলেজে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। ছাত্রীদের দাবি, বোরকা পরে আসার কারণে তাদেরকে কলেজের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভারতের উত্তর প্রদেশে মুরাদাবাদ জেলার এক হিন্দু কলেজে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

এদিকে পরিচালকরা বলছেন, কলেজের ইউনিফর্মে বোরকা না থাকা সত্ত্বেও মুসলিম ছাত্রীরা বোরকা পরে আসার কারণে তাদেরকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিক্ষকদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। আসরে হাজির নিউজের বরাতে জানা যায়, ইতিপূর্বে ২০২২ সালে ভারতের কর্ণাটকে মুসলিম ছাত্রীদের বোরকা পরে কলেজে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। পরে এ বিষয়ে আদালতে মামলা করা হলে প্রশাসন এই বলে মুসলিমদের মামলা খারিজ করে দেয় যে, মুসলিমদের ধর্মীয় বিশ^াসে বোরকা নেই। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ