বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ, আর সেই লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আজ বরিশাল নগরীর বিআইপি রেস্ট হাউজ চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদ ফারুক আরো বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এ মাটির সন্তান। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, আপনাদের সেবক হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় আছেন তাঁর ওপর ভরসা রাখবেন। তিনি আপনাদের কষ্ট লাঘবে নিরন্তর কাজ করে যাচ্ছেন।’

বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ১৫ হাজার এবং সদর উপজেলার ১০ ইউনিয়নে ১০ হাজার কম্বল সুবিধাবঞ্চিত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ