শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

সিলেটের বরুণা মাদরাসার ছালানা ইজলাস সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ।। শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ঊনিশ শতকের শ্রেষ্ঠতম বুযুর্গ শায়খুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহ:প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার বার্ষিক ছালানা ইজলাছ অনুষ্ঠিত হয়।

২০ জানুয়ারি ২০২৩ ইং শুক্রবার সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের কাজ শুরু হয়। জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম বরুনা মাদরারাস ছদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী'র উদ্বোধনী বয়ানের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।

দুপুর ১টায় জামেয়ার দৃষ্টিনন্দন মসজিদ,মসজিদে আবুবকর ও সুবিশাল মাঠ জুড়ে লাখো মুসল্লীর অংশগ্রহণে জুমআর নামাজ অনুষ্ঠিত হয়।

জুমআর নামাজের পূর্বে গুরুত্ব বয়ান ও ইমামতি করেন প্রিন্সিপাল আল খলীল কুরআন শিক্ষাবোর্ডের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা বদরুল আলম হামিদী।

বরুণার আন্তর্জাতিক মহাসম্মেলনে বয়ান করেন বৃটেনের আলেম মাওলানা বিলাল বাওয়া, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, আমীরে আঞ্জুমানে হেফাজত ও শেখবাড়ি জামিয়ার মুহতামিম মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী,বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জামেয়া দরগাহ সিলেটের শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদি, বিশিষ্ট গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম,মাওলানা ওলীউর রহমান, বরুণার নায়বে ছদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী, কারানির্যাতিত আলেম মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি,মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ূবী, মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, গাজী সানাউল্লাহ রহমানী, মাওলানা উবায়দুর রহমান হুযাইফী,মাওলানা আশরাফ আলী হরষপুরী,মাওলানা মুশাহিদ কাসেমি প্রমুখ।

সিলেট বিভাগের ঐতিহ্যবাহী সম্মেলন বরুণার ছালানা ইজলাস। ছালানা ইজলাসে অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমান, আলেম-উলামা,বুদ্ধিজীবি, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, ইসলামিক স্কলার, ও হযরত শায়খে বর্ণভী রহ.’র মুরিদানদের অংশগ্রহনে বরুণা মাদরাসা ময়দান মুখরিত হয়ে উঠে।

পরেরদিন বাদ ফজর দেশে শান্তি,সমাজ ও ইসলামের কল্যাণ কামনায় আখেরী মুনাজতের মাধ্যমে ছালানা ইজলাছ সমাপ্তি হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ