শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজনের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। রবিবার বিকালে এই ধর্মঘটের ঘোষণা দিয়েছেন জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।

তিনি জানান, সোমবার সকাল ৬টা থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু হবে। এ জন্য বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, ট্রাক চলাচল বন্ধ থাকবে। রাজনকে মুক্তি দেওয়া না হলে প্রয়োজনে সিলেট বিভাগজুড়ে এ কর্মবিরতি পালন করা হবে।

জানা যায়, আলী আকবর রাজন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্রমিক ইউনিয়নের বিভাগীয় কমিটিতেও তিনি একই পদে রয়েছেন। রাজন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ জানান, ২০১৮ সালে অগ্নিসংযোগের একটি ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি রাজন। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গত ৭ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

এদিকে জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম দাবি করেছেন, আলী আকবর রাজন শ্রমিক ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাকে গ্রেপ্তারের পর বার বার জামিন আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি।

তার মুক্তি চেয়ে সিলেটের বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়েছে। এরপরও মুক্তি না পাওয়ায় এবার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। পরিবহন মালিক-শ্রমিকেরা সর্বাত্মকভাবে কর্মবিরতি পালন করবেন বলেও তিনি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ