মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কুমিল্লার দয়াপুর মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা সালেম ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার ঐতিহ্যবাহী দয়াপুর মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ সালেম ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, আজ সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৮ টা ২৫ মিনিটে ৮১ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার প্রথম জানাজা নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা বাদ মাগরিব দয়াপুর মাদরাসায় অনুষ্ঠিত হবে।

মাওলানা মুহাম্মদ সালেম জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম মাওলানা বজলুর রহমান রহ. এর বড় ছেলে। হাদিস পড়িয়েছেন ফরিদাবাদ জামিয়ায়। একাধারে তিনি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, মুহাদ্দিস ও সংগঠক। নিজ এলাকাসহ বিভিন্ন স্থানে বহু মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।

তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। এছাড়া তিনি নেভি হোসিয়ারি ও এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের প্রতিষ্ঠাতা। নিটওয়্যার শিল্পের অন্যতম পথিকৃত মো. সালেম তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ