শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার মনটেরে পার্ক এলাকায় চীনা চন্দ্র নববর্ষের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনাটি ঘটে।

১২ ঘণ্টার বেশি সময় গোলাগুলির পর একটি সাদা ভ্যান থেকে সন্দেহভাজন হামলাকারীকে মৃত অবস্থায় উদ্ধার করেন পুলিশের বিশেষ ইউনিট- সোয়াট কর্মকর্তারা। নিজের গুলিতেই হামলাকারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ওই এলাকায় এশীয়দের বসবাস বেশি। ধারণা করা হচ্ছে, তাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ