মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

চলছে রাজধানীর ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা’র খতমে বুখারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আদর্শ আগামী গড়ার লক্ষে প্রতিষ্ঠিত রাজাধানীর পশ্চিম রামপুরা হাতিরঝিলে অবস্থিত ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা’র খতমে বুখারী অনুষ্ঠান চলছে।

মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মাহমুদ জাকির জানান, আজ সকাল ৮টায় থেকে আয়োজন চলছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উক্ত মাদরাসার সভাপতি ও শায়খুল হাদীস মাওলানা আবদুল আখির। সভাপতির বক্তব্যে তিনি আদর্শ সমাজ বিনির্মানে নারীদের কোরআনী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

জানা যায়, দুপুর ২টার দিকে বুখারী শরীফের এখতেমামি দরস প্রদান করবেন হাফেজ মাওলানা ইয়াহইয়া মাহমুদ।

এদিকে সকাল থেকে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ইতোমধেই উপস্থিত রয়েছেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামিয়া শারইয়্যা মালিবাগের শাইখুল হাদিস মাওলানা জাফর আহমাদ, জামিয়া কারিমিয়া রামুপুরা মুহতামিম মাওলানা মকবুল হুসাইন, লেখক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বারিধারা মাদরাসার মোহাদ্দিস মাওলানা আমজাদ হুসাইন হেলালী, রামপুরা মাক্কি মাসজিদের খতিব মুফতী ইমদাদুল ইসলাম ও আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ