মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

নেপালের উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলো সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেপালের বৈধ নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হওয়ায় দেশটির উপ-প্রধানমন্ত্রী রবি লামিছেনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল শুক্রবার নেপালের সুপ্রিমকোর্ট লামিছেনকে তার পদ থেকে এবং সরকারি কার্যালয় থেকে বহিষ্কারের আদেশ দেয়।এর আগে গত মাসে রবি লামিছেন উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত হন।

শীর্ষ আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ রায়ে জানায়, লামিছনে তার মার্কিন নাগরিকত্ব বাতিল করার পর নেপালের নাগরিকত্বের আবেদন না করেই একটি অবৈধ পরিচয়পত্রে নাগরিকত্ব ধারণ করে নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

লামিছেনের আইনজীবী পোখরেল বলেন, তিনি তার পদ হারিয়েছেন এবং তার নির্বাচনী এলাকায় আবার একটি উপনির্বাচন হবে।রাজনৈতিক বিশ্লেষক কৃষ্ণ খানাল বলেন, লামিছেনের পদ হারানোতে ক্ষমতাসীন জোটের ভবিষ্যৎ প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই।

লামিছেনের আইনজীবী আরও বলেন, লামিছেন একটি সাধারণ নাগরিক কার্ড পাবেন এবং নেপালের দক্ষিণ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।রাজনীতিতে আসার আগে রবি লামিছেন একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠানে উপস্থাপনা করে সুপরিচিত হন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ