সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

আগামীকাল চাঁপাইনবাবগঞ্জ দুই আসরে উপনির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) দুই আসরের উপনির্বাচন আগামীকাল বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। দুই আসনে ৩৫২ ভোট কেন্দ্রে ভোট দিবেন ৮ লাখ ১৬ হাজার ৯৪৫ জন ভোটার।

এরই মধ্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা নির্বাচনকে সামনে রেখে আসন দুটির প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে গেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের তিনটি উপজেলায় একজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। দায়িত্বপ্রাপ্ত জুডিসয়িাল ম্যাজিস্ট্রেটগণ সোমবার (৩১ জানুয়ারি) থেকে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

আসন দুটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৯ জন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৬ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৩ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার আপেল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু মাথাল প্রতীক, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. গোলাম মোস্তফা গোলাপ ফুল ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত প্রার্থী মো. নবীউল ইসলাম টেলিভিশন প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন (আপেল) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত প্রার্থী কামরুজ্জামান খাঁন (টেলিভিশন)।

জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রিজাইডিং অফিসার ১৮০ জন এবং ১ হাজার ২৩০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ হাজার ৪৬০ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। এই আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০ জন। ভোট কেন্দ্র নির্ধাà¦