শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

বিবিসিকে নিষিদ্ধের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন’-এর সম্প্রচারকারী সংস্থা বিবিসিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়ার দাবি উঠেছে ভারতে। হিন্দু সেনা নামে একটি সংগঠন এমন আর্জি জানিয়ে জনস্বার্থে মামলা করেছে ভারতের সুপ্রিম কোর্টে।

‘হিন্দু সেনা’ সভাপতি বিষ্ণু গুপ্ত ও জনৈক বীরেন্দ্রকুমার সিংহের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলাটি করা হয়েছে। এদিকে মামলার পর আবেদনটিকে জরুরি তালিকাভুক্তির জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর তৈরি তথ্যচিত্রটি ভারত এবং দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র। এই তথ্যচিত্র তৈরির মাধ্যমে ভারত এবং কেন্দ্রের বিরুদ্ধে ‘বৈষম্যমূলক’ আচরণ করেছে বিবিসি।

এ ছাড়া বিবিসি এবং সংস্থাটির কর্মীদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্তের দাবি তুলেও শীর্ষ আদালতে একটি মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ এই আবেদনের ভিত্তিতে শুনানি শুরু করেছে।

একই সঙ্গে দেশে বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারি করার কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেও পাল্টা আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার সেই আবেদনের শুনানি শুরু হওয়ার কথা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ