শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

৪০ বছর ধরে মুসল্লিদের খেজুর উপহার দেন সিরিয়ান বৃদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চার দশক ধরে মদিনায় খেজুর, হালুয়া, গাহওয়াসহ নানা সামগ্রী বিনামূল্যে বিতরণ করছেন সিরিয়ান বৃদ্ধ ইসমাইল আল-জাইম। তার বয়স শত বছরের কাছাকাছি।

৪০ বছর ধরে উপহার দিয়ে যাচ্ছেন ইসমাইল আল-জাইম। মুসল্লি ও পথচারীদের উপহার দিতে বসে থাকেন খেজুর, হালুয়াসহ বিভিন্ন সামগ্রী নিয়ে। সৌদি আরবের মদিনার পবিত্র মসজিদে নববির পাশেই দেখা মেলে এই বৃদ্ধের।

আলজাজিরা মুবাশির সূত্রে জানা যায়, সিরিয়ান এই বৃদ্ধের নাম ইসমাইল আল-জাইম। বয়স ৯৫ বছরের বেশি। ৫০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। দীর্ঘ প্রবাসজীবনের চার দশক ধরে মুসল্লিদের ক্লান্তি দূর করতে নানা সামগ্রী নিয়ে বসে থাকেন মসজিদে নববির কাছেই। খেজুর, হালুয়া, গাহওয়াসহ নানা সামগ্রী বিনা মূল্যে বিতরণ করেন সবার মধ্যে। এসব কাজে তাকে তার সন্তান সহযোগিতা করেন।

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে সেই বৃদ্ধকে সবার মধ্যে কফি বিতরণ করতে দেখা যায়। দীর্ঘ চার দশক ধরে কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া ছাড়াই এসব কাজ করছেন বলে জানান তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ