বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কওমি মাদরাসার ছাত্রদের ইংরেজিতে দক্ষ করতে ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: কওমি মাদরাসা ছাত্রদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে মাওলানা হেমায়েত উদ্দীনের তত্ত্বাবধানে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাদ্রাসার মূল সিলেবাসে কোন বিঘ্ন না ঘটিয়ে তাখাসসুস জামাতসমূহে পাঠদানের উপযোগী এমন একটি বই সংকলন করা হয়েছে যা পড়ে তাখাসসুস জামাতের শিক্ষার্থীরা এক বছরে ইংরেজিতে কথোপকথন ও বয়ান ভাষণের সক্ষমতা অর্জন করতে পারবে।

জানা যায়, গবেষক আলেম মাওলানা হেমায়েত উদ্দীনের তত্ত্বাবধানে গ্রন্থটি সংকলিত হয়। যার নাম Lern English: Conversation And Lecture. পরীক্ষামূলকভাবে এই শিক্ষাবর্ষে (১৪৪৩-৪৪ হি.) রাজধানীর দুই মাদ্রাসা, জামিআতুন নূর আল-কাসেমিয়া উত্তরা ও জামেয়া সুবহানিয়া ধউর উত্তরায় তাখাসসুস জামাতসমূহে বইটির পাঠদান, অনুশীলন ও প্রশিক্ষণ শুরু করা হয়।

আরো জানা যায়, ফলাফল আশানুরূপ হওয়ায় অন্যদের উৎসাহিত করার জন্য গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) মাগরিবের পর জামেয়াতুন আল-কাসেমিয়ায় ছাত্রদের ইংরেজি ভাষায় কথোপকথন ও বয়ান ভাষণের সক্ষমতা প্রদর্শনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হেমায়েত উদ্দীন বলেন, আজকের অনুষ্ঠান একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। কওমি মাদ্রাসার ছাত্ররা এখন ইংরেজি ভাষায় কথাবার্তা বলা ও বয়ান ভাষণে সক্ষমতা অর্জন করছে- এটা প্রদর্শনের অনুষ্ঠান। ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। ব্যাপক প্রচলিত ভাষা। এ ভাষা জানা থাকলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের দাওয়াতের কাজে সহযোগিতা লাভ হয়। এ ভাষায় লেখা, রচনা, বয়ান ও ভাষণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সহজে ইসলামের শিক্ষা পৌঁছে দেয়া যায়। ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে কী বলে তা সরাসরি জেনে তার উত্তর তাদের ভাষায় দেয়া যায়। আন্তর্জাতিক সংবাদপত্রে ইসলামের পক্ষে বা বিপক্ষে কী বলা হয় তা সরাসরি জেনে সে ব্যাপারে যা বলার তা বলা যায়।

তিনি বলেন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের প্রয়োজন অনস্বীকার্য। এ প্রয়োজনকে সামনে রেখে আমরা আমাদের সিলেবাসে ইংরেজিকে অন্তর্ভুক্ত করার চিন্তা করি। কিন্তু মাদ্রাসার সিলেবাস মূলত কুরআন হাদীসে দক্ষ ব্যক্তি তৈরি করার জন্য। অভিজ্ঞজনরা জানেন যে, এই সিলেবাস এতটা ব্যাপক যে, এর মধ্যে অতিরিক্ত আর কিছু সংযোজনের অবকাশ নেই। এই সিলেবাস ভালà¦