সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জীবিত-মৃত কাউকে পেলেই উদ্ধারকারীরা ‘আল্লাহু আকবার’ বলছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার তৎপরতা চলছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আদানায়ও তেমনি উদ্ধারকাজ চলছে। শহরটিতে যখন কোনো জীবিত মানুষকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে, তখন উদ্ধারকারীরা ‘আল্লাহু আকবার’ বলে রব তোলেন। আবার কোনো মরদেহ পেলেও একই রব তোলেন উদ্ধারকারীরা। আদানা থেকে বিবিসির সংবাদদাতা কুয়েন্টিন সোমারভিল এমনটাই জানিয়েছেন।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

জানা যায়, আদানায় ভারী যন্ত্রপাতি নিয়ে গতকাল সোমবার রাতভর উদ্ধার তৎপরতা চালান উদ্ধারকারীরা। ধসে যাওয়া ভবনগুলোতে উদ্ধারকাজ চালানোর জন্য বড় বৈদ্যুতিক বাতি ব্যবহার করছেন উদ্ধারকারীরা। মাঝেমধ্যে তারা কিছুটা বিরতি নেন। ভূমিকম্পের প্রভাবে পুরো দক্ষিণ তুরস্কজুড়ে যেখানে চোখ যায়, কংক্রিটের বড় বড় স্লাব দেখা যায়।

কুয়েন্টিন সোমারভিল বলেন, তুরস্কজুড়ে স্থানীয় এবং আন্তর্জাতিক উদ্ধারকারীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আমি লেবানন থেকে যে বিমানে আদানায় পৌঁছাই, সেটি সুইস ও রোমানিয়ান উদ্ধারকারী ও জরুরি চিকিৎসাসেবা কর্মীতে ভরা ছিল।

প্রসঙ্গত, গতকাল ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় হওয়া এ ভূমিকম্পে দেশ দুটিতে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ৪ হাজার ৯৮৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে তুরস্কে ৩ হাজার ৩৮১ জন এবং সিরিয়ায় ১ হাজার ৪৪৪ জন মারা যান।

ভূমিকম্পে দুই দেশে কয়েক হাজার ভবন ধসে পড়েছে। এ ঘটনায় তুরস্কে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ