মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ইসলামী ঐক্য আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ শাহাদত বরণ করায় এবং অসংখ্য স্থাপনা ধ্বংসসহ জাতীয় বিপর্যয় সৃষ্টি হওয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।

আজ মঙ্গলবার আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে দেশ দু'টির জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে তিনি বলেন, জাতীয় বিপর্যয়ের এই দুর্দিনে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে মুসলিম উম্মার পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত।

আল্লাহ রাব্বুল আলামীন আপনাদেরকে ধৈর্যের সাথে এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। এবং ভূমিকম্পে নিহত ভাই-বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামীন শাহাদাতের মর্যাদা দান করুন। আহতদের সুচিকিৎসায় আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, তুরস্ক ও সিরিয়ার জাতীয় বিপর্যয়ের দিনে, বিশ্ব বাসীর উচিত তাঁদের পাশে দাঁড়ানো।

বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিশ্ববাসীকে এই মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। দেশবাসী, আলেম-ওলামা ও ইমাম- খতিব সাহেবদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আসুন তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত ভাই-বোনদের শাহাদাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী শুক্রবার বাদ জুমআ মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ