শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আত্মশুদ্ধির আহ্বানে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনব্যাপী ইসলাহী জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ উল্লাহ ইয়াহইয়া সহীহ ঈমান-আমল গঠন ও আত্মশুদ্ধির আহ্বান নিয়ে আগামী ৯, ১০ , ১১ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী মুন্সীগঞ্জের ইসলাহী জোড়।

মুন্সীগঞ্জ জেলায় পদ্মার তীরে অবস্থিত দিঘীরপাড়ের পূর্বরাখি গ্ৰামে প্রতি বছর সর্বশ্রেণির ধর্মপ্রাণ মুসলমান উলামা ও আম জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ ইসলাহী জোড়।

তাযকিয়া ও আত্মশুদ্ধি মুমিনের জীবনে অপরিহার্য একটি বিষয়। বিশুদ্ধ ঈমান ও আমল গঠন ব্যতীত আত্মিক উন্নয়ন অকল্পনীয়। ইখলাস এবং আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠতা এবং আমিত্ব ও লৌকিকতা বিবর্জিত আমল মুমিনের আত্মিক উন্নয়নের জন্য অপরিহার্য শর্ত। আত্মিক পরিচর্যা ও আত্মশুদ্ধির এই মেহনত সম্পর্কে পবিত্র কুরআনেও নির্দেশ দেওয়া হয়েছে। কুরআন-হাদীসে একে তাযকিয়া ও ইহসান শব্দে উল্লেখ করা হয়েছে। যা মুমিনের জন্য অতি আবশ্যকীয় একটি বিষয়।

আওলাদে রাসূল (তথা নবী-বংশধর) ফেদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি-এর সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুফতি হাফীজুদ্দীন দামাত বারাকাতুহুম তাযকিয়া ও আত্মশুদ্ধির ময়দানে একজন কামেল রাহবার। অভিজ্ঞ আধ্যাত্মিক পথনির্দেশক। তারই আহবানে সর্বস্তরের মুসলমানদের বিশুদ্ধ ঈমান আমল গঠন ও আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে প্রতিবছর এই ইসলাহী জোড়ের আয়োজন করা হয়ে থাকে। দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও আল্লাহওয়ালা বুজুর্গগণ এই মজলিসে গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করে থাকেন। তবে ইসলাহী জোড়ে মুসলমানদের আত্মিক উন্নয়নে আমলী জীবন গঠনের মশক এবং অনুশীলনের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়ে থাকে।

এবারের ইসলাহী জোড়ে বিদেশী মেহমানদের মধ্যে বর্তমান বিশ্বের অন্যতম বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব ভারতের সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী দামাত বারাকাতুহুম-এর সাহেবজাদা সায়্যিদ হোসাইন মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুম এবং দারুল উলূম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুনিরুদ্দিন কাসেমী দামাত বারাকাতুহুম তাশরিফ আনবেন, ইনশাআল্লাহ। এ ছাড়াও দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও আল্লাহওয়ালা বুজুর্গগণ আগমন করবেন।