মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সরকার দেশে বিশৃঙ্খলাকারী, সমাজ ক্ষতিগ্রস্তকারী এবং উন্নয়নকে ব্যাহতকারীদের ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কর্নেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনীয় অনুষ্ঠানে এ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, আমরা বিশৃঙ্খলা হানাহানি মারামারি চাই না। আমরা চাই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি। যারা বিশৃঙ্খলা ঘটাবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করবে এবং উন্নয়নকে ব্যাহত করবে আওয়ামী লীগ সরকার তাদের কোনোমতেই ছাড় দেবে না। এ বিষয়ে আপনারা (নেতাকর্মী) নিশ্চিন্ত থাকবেন।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে ও অনুপ্রাণিত করে। কারণ মেসির নামের সঙ্গে ম্যারাডোনার নাম চলে আসে। মেসি ও ম্যারাডোনার কারণে আর্জেন্টিনাকে আমরা চিনি। এ কারণে একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল হতে পারে। একটি দেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। এজন্য আমরাও চাই মেসির মতো খেলোয়াড় আমাদের দেশে হোক এবং দেশের নাম উজ্জ্বল করুক।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ