সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

গ্রামীণফোনে তুরস্ক-সিরিয়ায় আন্তর্জাতিক আউটগোয়িং কল ফ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানুষ ও সমাজের প্রয়োজনে আবারও পাশে এসে দাঁড়িয়েছে গ্রামীণফোন। এখন বাংলাদেশ থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় ফ্রি কল করে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

গ্রামীণফোন নেটওয়ার্কে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ার কলের ক্ষেত্রে কোনো কলচার্জ প্রযোজ্য হবে না বলে গত রোববার (১২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় এক শতাব্দীর মধ্যে তুরস্ক ও সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে; সারাক্ষণ চলছে উদ্ধার তৎপরতা। ভয়াবহ এ ভূমিকম্পের খবর সর্বত্র পৌঁছানো মাত্রই সারা বিশ্ব থেকে তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মানুষ। মানুষকে প্রয়োজনে কানেক্ট করায় বিশ্বাস করে গ্রামীণফোন। আর এ বিশ্বাসের ধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে তুরস্ক এবং সিরিয়ার আইএসডি আউটগোয়িং কল করার চার্জ ফ্রি করে দিয়েছে, যাতে সবাই তাদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে একই সঙ্গে ভূমিকম্পের ভয়াবহতা থেকে যারা বেঁচে ফিরছেন, তাদের গল্প যেমন মর্মাহত করেছে তেমনি নতুন আশার সঞ্চার ও করছে। ভয়াবহ এ ভূমিকম্প নিয়ে ইতোমধ্যেই শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার, দিয়েছে প্রয়োজনীয় সহায়তা। দেশের সর্বস্তরের মানুষ সমবেদনা জানিয়েছেন। দায়বদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দেশের টেলিকম ইন্ডাস্ট্রি থেকে প্রথম এমন উদ্যোগ গ্রহণ করলো গ্রামীণফোন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ