শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম

৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন দিনের সফরে আগামী বুধবার তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে যাচ্ছেন। এ তিন দিন সেখানে তিনি বিভিন্ন শ্রেণি, পেশা ও সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। তাছাড়া মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শনেরও কথা রয়েছে তাঁর।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, বুধবার পৌনে তিনটার দিকে হেলিকপ্টারে করে তিনি মিঠামইন হেলিপ্যাডে নামবেন তিনি। সেখানে স্থানীয় ডাকবাংলোয় তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় তিনি মিঠামইন সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় শেষে তিনি নিজ বাড়ি কামালপুরে রাতযাপন করবেন।

পরদিন বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় রাষ্ট্রপতি সড়কপথে মিঠামইন থেকে ইটনা যাবেন। সেখানে বিকাল ৪টায় স্থানীয় অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এর পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সড়কপথে ইটনা থেকে অষ্টগ্রামে যাবেন। সন্ধ্যা ৭টায় সেখানেও একটি মতবিনিময়সভায় অংশ নেবেন তিনি। অষ্টগ্রাম উপজেলা সদরে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। মতবিনিময় শেষে নিজ বাড়ি মিঠামইনের কামালপুরে যাবেন এবং সেখানে রাতযাপন করবেন।

আগামী শুক্রবার বেলা ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকাল পৌনে তিনটায় মিঠামইনে নিজ বাসভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন। বিকেল সোয়া তিনটার দিকে মিঠামইন হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ