সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

তুরস্কে ২২২ ঘণ্টা পর এক নারী জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ২২২ ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ওই নারীর নাম মেলিক ইমামোগলু। তিনি তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাস নামক শহরের বাসিন্দা। ভূমিকম্পে তার বাড়ি ধসে পড়ে। এরপর সেই ধ্বংসস্তূপের নিচে ২২২ ঘণ্টা আটকে ছিলেন তিনি।

টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, একজন নারীকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন উদ্ধারকারীরা। যখন আর কাউকে জীবিত পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেছে— ঠিক তখনই ২২২ ঘণ্টা পর একজনকে পাওয়া গেল।

অন্যদিকে, বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার তুরস্ক ও সিরিয়ায় আরও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর ৯ দিন পার হয়ে যাওয়ায় এখন আর কাউকে জীবিত পাওয়ার সম্ভবনা খুবই কমে গেছে। ফলে এখন ক্ষতিগ্রস্তদের সহায়তা করার দিকে নজর দিচ্ছেন উদ্ধারকারীরা।

গত সোমবার আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজিয়ানতেপের পাশেই অবস্থিত কাহরামানমারাস শহর। ফলে ওই কম্পনে শহরটির অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধসে পড়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ