মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হবিগঞ্জে বাস উল্টে ঘটনাস্থলেই নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে বাগানবাড়ি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট থেকে হবিগঞ্জমুখী বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

তিনি বলেন, এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা গাড়ির নিচে আরও নিহত আছেন কি না তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ