শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম

মা কিনে দিলেন মোটরসাইকেল, সড়কে প্রাণ গেলো ছেলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে কাজী আশরাফুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর-বনচাকী ফাজিল মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

অপর জন মারাত্মক আহত মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ, মোটরসাইকেল এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত রবিউল কাজীর ছেলে কাজী আরশাফুল ও পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বেজিডাঙ্গা গ্রামের আয়নাল শেখের ছেলে আইয়ুব আলীকে নিয়ে মোটরসাইকেল যোগে বোয়ালমারী পৌর সদরে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর-বনচাকী ফাজিল মাদরাসা মোড় নামক স্থানে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক কাজী আশরাফুল ঘটনাস্থলেই মারা যান। প্রায় ১০ বছর আগে তার বাবাও সড়ক দুর্ঘটনায় মারা যান। নিহতের মা ফেরদৌসী বেগম ওমান প্রবাসী। এক সপ্তাহ আগে ছেলেকে তিনি মোটরসাইকেলটি কিনে দেন বলে স্থানীয়রা জানান।

মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ