বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘কাবা সদৃশ’ ভবন নির্মাণের বিতর্কিত পরিকল্পনা প্রিন্স সালমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তেলের ওপর নির্ভরতা কমাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। তার মূল লক্ষ্য- সৌদি আরবের পর্যটন খাতকে সমৃদ্ধ করা এবং সেখান থেকে আয়ের ব্যবস্থা করা। এরই অংশ হিসেবে বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি। তার সেসব প্রজেক্টে এবার যুক্ত হলো রাজধানী রিয়াদ।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ গত ১৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানায়, রিয়াদের কেন্দ্রস্থলে একটি নতুন জাঁকজমক শহর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন ক্রাউন প্রিন্স সালমান। নতুন শহরটি গড়ে তোলা হবে ভবিষ্যতের কথা চিন্তা করে। সেখানে সাইকেল চালানো ও হাঁটার জন্য পর্যাপ্ত রাস্তা রাখা হবে।

সেখানে নির্মাণ করা হবে ‘দ্য মুকাব’ নামের চার কোণা একটি ভবন। যেটি ৪০০ মিটার লম্বা আবার ৪০০ মিটার প্রশস্ত হবে। এ ভবনের ভেতর থাকবে হোটেল, দোকান, বিনোদন কেন্দ্রসহ আধুনিক বিশ্বের সব সুযোগ-সুবিধা। নতুন শহরটি মূলত এ ভবনটি কেন্দ্র করে গড়ে তোলা হবে।

তবে নতুন এ ভবন নিয়েই এখন বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ অনেক বলছেন এটি দেখতে অনেকটা পবিত্র কাবা শরীফের মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেকে নিজেদের ক্ষোভও ঝেড়েছেন।

সৌদির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে ভবনটি নাজদি স্থাপত্যশৈলীর থেকে অনুপ্রাণিত হয় নকশা ও পরিকল্পনা করা হয়েছে। কিন্তু অনেকে এটি মানতে পারছেন না। তারা বলছেন, এ ভবনটির নকশা পরিবর্তন করতে হবে।

এদিকে সৌদি আরব আরও জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী, রিয়াদে ওই বড় ভবনটি ছাড়াও আরও অসংখ্য নতুন ভবন তৈরি করা হবে। যেগুলো বসবাস, কাজ এবং বিনোদনের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে।

আরব নিউজ জানিয়েছে, রিয়াদে শহরটি নির্মাণের পর এটি সৌদির অর্থনীতিতে ৫০ বিলিয়ন ডলার (তেল বিক্রির বাইরে) যোগ করবে। এছাড়া ২০৩০ সালের মধ্যে ৩ লাখ ৩৪ হাজার নতুন চাকরি সৃষ্টি করবে।

টিএ/